তাওহীদ ও রিসালতের পর সবচে প্রথম ফরয
তাওহীদ ও রিসালতের শিক্ষাদানের পর মহানবী (সা)-কে যে বিষয়ে শিক্ষা দেয়া
হয়, তা ছিল উয ও নামায। প্রথমে হযরত জিবরাঈল (আ) পায়ের গোেড়ালী দ্বারা
মাটিতে আঘাত করলে একটি ঝর্ণার সৃষ্টি হয়। এতে জিবরাঈল (আ) প্রথমে উযূ
করেন এবং নবী করীম (সা) দেখতে থাকেন। এরপর তিনিও একইভাবে উযু করেন।
অতঃপর জিবরাঈল (আ) দু' রাকআত নামায পড়ান এবং নবী (সা) তাঁর ইকতিদা
করেন। উযু ও নামায শেষে তিনি গৃহে প্রত্যাবর্তন করেন এবং হযরত খাদীজা
(রা)-কে উযু ও নামায শিক্ষা দেন। এ বর্ণনা 'দালাইলে আবু নুয়াইমে (১খ. পৃ. ৭০)
হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। হাফিয আসকালানী হাদীসটির সনদ "যঈগফ
বলেছেন।
হ্যরত উসামা ইবন যায়দ (রা) স্বীয় পিতা হযরত যায়দ ইবন হারিসা (রা)
থেকে বর্ণনা করেছেন, হযরত রাসূলে করীম (সা) ইরশাদ করেন, নবৃয়াতের
প্রাথমিককালে ওহী নাযিলের সময় জিবরাঈল (আ) আমার নিকট আসেন এবং
আমাকে উযু ও নামায শিক্ষা দেন। এ রিওয়ায়াত 'মুসনাদে আহমদ', 'সুনানে দারা
কুতনী এবং 'মুস্তাদরাকে হাকিমে বর্ণিত আছে। আল্লামা আযিযী শরহে 'জামে
সগীরে' এ হাদীসটি সম্পর্কে বলেন, শায়খ বলেছেন, হাদীসটি সহীহ'।
(Fistg ota, *. 1. »)
আর হাদীসটি সুনানে ইবন মাজাহতেও উল্লেখ আছে। আল্লামা সুহায়লীও নিজ
সনদে হাদীসটি বর্ণনা করেছেন। উভয়ের সনদেই ইবন লাহিয়া নামে একজন রাবী
আছেন, যার সম্বন্ধে মুহাদ্দিসগণ সমালােচনা করেছেন। হাফিয ইবন সাইয়্যেদুন নাস
(কু. আ.) বলেন, যেভাবে এ হাদীস হযরত যায়দ ইবন হারিসা (রা) থেকে বর্ণিত
হয়েছে, একইভাবে হযরত বারা ইবন আযিব (রা) ও হযরত আবদুল্লাহ ইবন
আব্বাস (রা) থেকেও বর্ণিত হয়েছে। হযরত ইবন আব্বাসের হাদীসে আছে, 'এটা
ছিল প্রথম ফরয।
(উযূনুল আসার, পৃ. ৯১)
আল্লামা সুহায়লী এ হাদীসটি বর্ণনা করে বলেন, কাজেই উয়ু ফরয হওয়ার দিক
থেকে মক্ধী আর তিলাওয়াতের দিক থেকে মাদানী। এ জন্যে যে, উযু সম্পর্কিত
আয়াতটি হিজরতের পর মদীনায় নাযিল হয়েছে। (রাউযুল উন্ফ, ১খ. পূ. ১৬৩)
নবৃয়াতের প্রথম থেকেই নবী (সা)-এর নামায পাঠ অকাট্য দলীল দ্বারা প্রমাণিত।
মতভেদ কেবল পাঁচ ওয়াক্ত নামায ফরয হওয়ার পূর্বে (যা মিরাজের রাত্রিতে ফরয
হয়েছে) তাঁর উপর কোন নামায ফরয ছিল কি না। কিছু আলিমের মতে মিরাজের
পূর্বে কোন নামায ফরয ছিল না। নবী (সা) যতটা চাইতেন, নামায পড়তেন। কেবল
রাতের নামাযের নির্দেশ অবতীর্ণ হয়েছিল। আর কিছু আলিমের মতে নবূয়াতের শুরু
থেকে দুট নামায ফরয ছিল। দু' রাকআত ফজরের এবং দু' রাকআত আসরের।
যেমন আল্লাহ তাআলা বলেছেন ;
"আর সকাল সন্ধ্যায় আপনার প্রভুর প্রশংসা জ্ঞাপন করুন।
(সূরা মুমিন : ৫৫)
"সূর্যোদয় ও অন্তরগমনের পূর্বে আপনার রবের সপ্রশংস তসবীহ পাঠ করুন।"
(at sa: 00)
"আর দিনের দুপ্রান্তে নামায কায়েম করুন।" (সূরা হুদ : ১১৪)
আর এর কিছুদিন পরে সূরা মুযযাম্মিল নাযিল হয় এবং কিয়ামে লায়ল অথত
তাহাজ্ছুদের নামাযের নির্দেশ নাযিল হয়
(ফাতহুল বারী, কিতাবুস সালাত, ৩১
5অধ্যায়)
আল্লামা সুহায়লী বলেন, মুযানী ও ইয়াহিয়া ইবন সাল্লাম থেকে এমনটিই বর্ণিত
হয়েছে
মুকাতিল সইবন সুলায়মান থেকে বর্ণিত হয়েছে যে, আল্লাহ তাআলা ইসলামের
শুরুতে দু রাক আত প্রত্যুষের এবং দু' রাকআত সন্ধ্যার নামায ফরয করেন। পরে
শবে মিরাজে পাঁচ ওয়াক্ত নামায ফরয করা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন