পরকাল সম্বন্ধে মুসলমানদের ভুল ধারণা।

17 ই ডিসেম্বর 2021 মুফতি মনসুরুল হক হুজুরের জুমার বয়ান অবলম্বন 



ঈমানের শাখা গুলোর মধ্যে অন্যতম হলো পরকালের প্রতি বিশ্বাস ।পরকালের প্রতি বিশ্বাস না থাকলে ঈমান পূর্ণ হবে না এমনকি ঈমান নষ্ট হয়ে যেতে পারে। রাসুলের জামানা থেকেই কিছু লোক বিশ্বাস করত না যে কেয়ামত সংঘটিত হবে । মানুষকে পুনরুত্থান করা হবে সে সময় মানুষ এত পেরেশানি থাকবে যে সে উলঙ্গ থাকবে কিন্তু পেরেশানি কারণে একে অপরের দিকে তাকানো চিন্তা করবেনা । মানুষ পেরেশানিতে থাকবে  মিজানের পাল্লায় তার কি অবস্থা হয়। সূরা বাকারা মুত্তাকীনদের গুণাবলী বলা হয়েছে মোত্তাকিন দের গুণাবলী মধ্যে একটি হলো পরকালে বিশ্বাস করা। মুত্তাকীরা বিশ্বাস করবে পরকালে পুনরুত্থান করা হবে এবং হিসাব নেয়া হবে তোমার জান মাল কিভাবে ব্যয় করা হয়েছে তোমার সময় কিভাবে বের করা হয়েছে সে সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করা হবে সন্তান-সন্ততিকে কি শিক্ষা দেওয়া হয়েছে সেই সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। বিশ্বাস করতে হবে দাড়িপাল্লায় আমল ওজন করা হবে যার ভালো কাজের ওজন বেশি হবে তাকে জান্নাতে পাঠানো পাঠানো হবে যার পাপের পাল্লা ভারি হবে তাকে হাবিয়া বা জাহান্নামে নিক্ষেপ করা হবে । হাদিসে আছে জাহান্নাম থেকে একটা বিশাল গলা বের হবে তার মুখ থাকবে সে কথা বলতে পারবে এবং বলতে থাকবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিন ব্যক্তিকে পাকড়াও করার জন্য । মুসনাদে আহমদ হাদিস সে তিন ব্যক্তি কারা 

,১ ) আল্লাহর সাথে যে শরিক করে ২ ) যারা আখেরাত বিশ্বাস করে না ৩)   অহংকারী লোক যারা নিজেকে বড় মনে করে। জেনারেল শিক্ষা মানুষকে অহংকারী এবং নাস্তিকতার দিকে নিয়ে যায়। অহংকারের কারণে শয়তান আল্লাহ তাআলার বিরাগভাজন হন এবং আল্লাহ তাআলার হুকুম অমান্য করে।সাহিত্যচর্চার নামে বিভিন্ন নাস্তিক লেখোকের বই পাঠ করা হয় যার কারণে জেনারেল লাইনে শিক্ষিত মানুষেরা প্রায়ই নাস্তিক হয়ে যায় এসব সাহিত্যচর্চার নামে অমুসলিমদের বই পাঠ করার ব্যাপারে সতর্ক থাকতে হবে। অহংকার ও নাস্তিকতা থেকে বাঁচার একমাত্র রাস্তা আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা। আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে অহংকার দূর হয় নিজের মধ্যে বিনয় তৈরি হয় অনেক কিছু থাকলেও সে নিজেকে ছোট মনে করে। আকাবিররা ঈমান নিয়ে মরতে না পারাকে জন্তুর চেয়েও অধম মনে করতেন । ঈমান নিয়ে মরতে না না পারলে জন্তুর চেয়েও অধম হয়ে যায় ।কোন কিছু অহংকার তার কোন কাজে লাগে না। দুনিয়ার শ্রেষ্ঠ আলেম রা নিজেদেরকে এরকম ছোট মনে করতেন। এত বড় আলেম হয়ে তাদের মধ্যে কোন অহংকার ছিল না কিন্তু আমরা অল্প বিদ্বান হইলে অহংকারী ও নাস্তিক হয়ে যাই। আখেরাত সম্বন্ধে আরেকটা ভুল ধারণা হল পীর পূজারীরা মনে করে তাদের পীর তাদেরকে পুলসিরাত পার করে দেবে কিন্তু এই ধারণা সম্পূর্ণ মিথ্যা সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না এমনকি নবী-রাসূলরা নিজেদের ব্যাপারে আতঙ্কিত থাকবে। আবু দাউদের হাদিসে আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহু নবীজি কে জিজ্ঞেস করলেন পরকালে তিনি তাদেরকে চিনবেন কিনা নবীজি বললেন তিনটা জায়গায় কেউ কাউকে মনে করতে পারবে না ১ যখন আমলনামা দাঁড়িপাল্লায় তোলা হবে ২ যখন আমলনামা হস্তান্তর করা হবে ডান হাতে বাম হাতে দেওয়া হবে ৩ যখন পুলসিরাত পার হব। এ তিনটা জায়গা পার হওয়ার পর যখন সে মুক্তি পেয়ে যাবে তখন তাকে শাফায়াতের অনুমতি দেয়া হবে। তিরমিজি শরীফের হাদিস ৬২১ এ বর্ণনা আছে আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে  বললেন , আমি আপনার শাফায়াত কামনা  করি নবীজি বললেন ইনশাল্লাহ তোমাকে শাফায়াত করা হবে। সাহাবী বললেন হে আল্লাহর রাসূল সেসময় আপনাকে কোথায় খুজে পাব নবীজী বলেন তিনটা জায়গায় তুমি আমাকে পাবে হাউজে কাউছারের সামনে মিজানের পাল্লা সামনে পুলসিরাত শুরু হওয়ার স্থানে।আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আমিন।

মন্তব্যসমূহ