হযরত আবু বকর (রাঃ)কে দাওয়াত প্রদান
হযরত আয়েশা (রাঃ) বলেন, হযরতে আবু বকর (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিবার উদ্দশ্যে ঘর হইতে বাহির হইলেন। ইসলামের পূর্ব হইতেই তাঁহারা উভয়ে অন্তরঙ্গ বন্ধু ছিলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত দেখা হইলে
বলিলেন, হে আবুল কাসেম, আপনাকে কাওমের মজলিসে দেখিতে পাই না। তাহারা আপনার নামে অপবাদ দিতেছে যে, আপনি তাহাদের বাপ-দাদার নিন্দা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি আল্লাহর রাসূল, তােমাকে আল্লাহর দিক দাওয়াত দিতেছি। তিনি কথা শেষ করিতেই হযরত আবু বকর (রাঃ) ইসলাম গ্রহণ করিলেন। তাহার ইসলম গ্রহণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এত আনন্দিত হইলেন যে, দুই পাহাড়ের মধ্যব্তী এই মক্কা শহরে তাহার ন্যায় আর কেহ আনন্দিত হয় নাই। অতঃপর হযরত আবু বকর (রাঃ) হযরত ওসমান ইবনে আফফান, হযরত তালহা ইবনে
ওবায়দুল্লা, যুবায়ের ইবনে আওয়াম ও হযরত সাদ ইবনে আবি ওক্কাস (রাঃ)এর নিকট গেলেন এবং তাহারাও ইসলাম গ্রহণ করিলেন। পরদিন
তিনি হযরত ওসমান ইবনে মাযউন, আবু ওবায়দাহ ইবনে জাররাহ,আবদুর রহমান ইবনে আওফ, আবু সালামা ইবনে আবদুল আসাদ ও
আরকাম ইবনে আবিল আরকাম (রাঃ)কে লইয়া আসিলেন। তাহারাও ইসলাম গ্রহণ করিলেন। (বিদায়াহ) ইবনে ইসহাক (রহঃ) ব্ণনা করিয়াছেন যে, হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) রাসূলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ হইলে বলিলেন, হে মুহাম্মাদ, কোরাইশগণ আপনার সম্পর্কে যাহা বলিতেছে তাহা কি সত্য? অর্থাং আপনি আমাদের মাবুদ গুলো কে পরিত্যাগ করিয়াছেন, আমাদিগকে নির্বোধ বলিয়া আখ্যায়িত করিতেছেন এবং আমাদের বাপ-দাদাকে কাফের বলিতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হা, নিশ্চয়, আমি আল্লাহর রাসূল ও তাহার নবী। তিনি আমাকে তাঁহার পয়গাম পৌঁছাইবার জন্য
পাঠাইয়াছেন। আর আমি তােমাকে দূঢ় বিশ্বাসের সহিত আল্লাহর দিকে দাওয়াত দিতেছি। খােদার কসম, ইহা সত্য। হে আবু বকর, আমি
তােমাকে এক আল্লাহর দিকে দাওয়াত দিতেছি, যাহার কোন অংশীদার নাই, একমাত্র তাঁহারই এবাদত কর। আর তাহারই অনুগত হইয়া থাক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে কোরআন পড়িয়া শুনাইলেন। হযরত আবু বকর (রাঃ) হাঁ-না কিছুই বলিলেন না, বরং
ইসলাম গ্রহণ করিয়া ফেলিলেন এবং মূর্তিপূজা পরিত্যাগ করিলেন। অংশীদারদিগকে অস্বীকার করিয়া ইসলামের সত্যতা স্বীকার করিয়া
লইলেন এবং মুমিন ও মুসান্দিক (অর্থাৎ সত্য স্বীকারকারী) হইয়া ফিরিলেন।
অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়ছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি যাহাকেই ইসলামের দাওয়াত
দিয়াছি সে ইতস্ততঃ ও দ্বিধাগ্রস্ত হইয়াছে, চিস্তা করিয়াছে ; কিত্ত আবু বকরকে যখন দাওয়াত দিয়াছি তিনি না বিলম্ব করিয়াছেন, আর না
কোনরূপ ইতস্ততঃ করিয়াছেন। ইবনে ইসহাক (রহঃ) হইতে বর্ণিত উপরােক্ত রেওয়ায়াতে 'হী-না কিছুই বলিলেন না যে কথাটি বলা
হইয়াছে তাহা ঠিক নহে। কারণ ইবনে ইসহাক ও অন্যান্য ব্ণনাকারীগণ সকলেই উল্লেখ করিয়াছেন যে, হ্যরত আবু বকর (রাঃ) নবুওয়াত
প্রাপ্তির পূর্ব হইতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। তিনি তাঁহার সততা, অমানতদারী ও উত্তম স্বভাব-চরিত্র সম্পর্কে পূর্ব হইতে অবগত ছিলেন। এরূপ ব্যক্তি ত মানুষের সম্পর্কেই মিথ্যা বলিতে পারে না, আল্লাহর সম্পর্কে কিরূপে মিথ্যা বলিবে।অতএব তাঁহার শুধুমাত্র এই কথার উপর যে, 'আল্লাহ তায়ালা তাঁহাকে রাসূল বানাইয়া পাঠাইয়াছেন', কালবিলম্ব না করিয়া তিনি তাহা সত্য বলিয়া মানিয়া লইলেন। কোনরূপ ইতস্ততঃ বা দেরী করিলেন না
বােখারী শরীফে হযরত আবু দারদা (রাঃ) হইতে বর্ণিত আছে যে,একবার হ্যরত আবু বকর (রাঃ) ও হযরত ওমর (রাঃ )এর মধ্যে কোন বিষয় লইয়া বিবাদ হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ তায়ালা যখন আমাকে নবী বানাইয়া পাঠাইয়াছেন তখন তােমরা বলিয়াছ, আমি মিথ্যা বলিয়াছি, আর আবু বকর আমাকে সত্য বলিয়াছে এবং সে আপন জান-মাল দ্বারা আমার সাহায্য করিয়াছে। সুতরাং তােমরা আমার জন্য আমার সঙ্গীকে ছাড়িয়া দিবে
কি? তিনি এই কথা দুইবার বলিয়াছেন। অতএব ইহার পর আর কেহ
তাহাকে কখনও কষ্ট দেয় নাই। এই হাদীস হযরত আবু বকর (রাঃ )এর প্রথম মুসলমান হইবার পক্ষে স্পষ্ট প্রমাণ বহন করে।(বিদায়াহ)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন