হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ)কে ইসলামের দাওয়াত প্রদান

 হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ)কে

ইসলামের দাওয়াত প্রদান



হ্যরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করিলেন, আয় আল্লাহ, ওমর ইবনে খাত্তাব

অথবা আবু জেহেল ইবনে হেশামের দ্বারা ইসলামকে শক্তিশালী করুন। আল্লাহ তায়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই

দোয়া হযরত ওমর (রাঃ)এর পক্ষে কবুল করিলন। আল্লাহ তায়ালা তাঁহার দ্বারা ইসলামের বুনিয়াদকে মজবুত ও মৃর্তিপূজারি মহলকে ধ্বংস করিলেন।

হযরত সাওবান (রাঃ) হইতে বর্ণিত একটি হাদীস সাহাবাদের আল্লাহর রাস্তায় কষ্ট সহ্য করার বর্ণনায় সামনে আসিতেছে। উক্ত হাদীসে

হযরত ওমর (রাঃ)এর বোন হযরত ফাতেমা (রাঃ) ও তাঁহার স্বামী হযরত সাঈদ ইবন যায়েদ (রাঃ)এর কষ্ট সহ্য করার ঘটনা বর্ণনা করা হইয়াছে।উক্ত ঘটনায় ইহাও বলা হইয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর (রাঃ)এর দুই বাহু ধরিয়া নাড়া দিলেন এবং

জিজ্ঞাসা করিলেন, কি চাও? কেন আসিয়াছ? হযরত ওমর (রাঃ) বলিলেন, আপনি যে জিনিসের প্রতি দাওয়াত দিতেছেন তাহা আমার নিকট পেশ করুন। তিনি বলিলেন, তুমি সাক্ষ্য দিবে যে,আল্লাহ ব্যতীত কোন মা'বুদ নাই, তিনি একা, তাঁহার কোন অংশীদার নাই এবং এই কথার সাক্ষ্য দিবে যে, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁহার বান্দা ও রাসূল। হযরত ওমর (রাঃ) সেখানেই ইসলাম গ্রহণ করিলেন এবং বলিলেন, বাহিরে চলুন। আর্থাৎ বাহির হইয়া প্রকাশ্যে দাওয়াত দিন অপর রেওয়ায়াতে আছে, হযরত আসলাম (রহঃ) বলেন, হযরতে

ওমর (রাঃ) আমাদিগকে বলিলেন, তােমরা কি চাও যে, আমি আমার ইসলাম গ্রহণের প্রাথমিক ঘটনা তােমাদের নিকট বর্ণনা করি? আমরা

বলিলাম, জ্বি হাঁ, অবশ্যই। তিনি বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শক্রতায় সর্বাপেক্ষা কঠোর ছিলাম। তিনি বলেন,

তারপর একদিন আমি সাফা পাহাড়ের নিকট একটি ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আসিয়া বসিলাম। তিনি

আমার জামার গলদেশ ধরিয়া বলিলেন, 'হে খাত্তাবের বেটা, মুসলমান হইয়া যাও। আয় আল্লাহ, তাহাকে হেদায়াত দান করুন। হায়াতুস সাহাবাহ (রাঃ) (রাঃ) বলেন, আমি বলিলাম, আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ ব্যতীত কোন মা'বুদ নাই ; আর সাক্ষ্য দিতেছি যে, আপনি আল্লাহর রাসূল।মুসলমানগণ (ইহা শুনিয়া) এমন জোরে তাকবীর দিলেন যে, মক্কার অলিগলিত তাহা শুনা গেল।


মন্তব্যসমূহ